Training Notice
যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি)-এর সেবাগ্রহীতাগণকে কোম্পানি আইনের আলোকে আরজেএসসি-তে নির্ভুলভাবে কোম্পানি নিবন্ধন ও রিটার্ন দাখিলের জন্য দক্ষ পেশাজীবী সৃজনের নিমিত্ত কোম্পানি আইন ও অনলাইন রিটার্ন দাখিলের বিষয়ে সম্যক ধারণা দিতে ‘Enhancing Professional Skills for Company Registration and Return Filing’ শীর্ষক ৩ মাস (সপ্তাহে ২ দিন) ব্যাপী প্রশিক্ষণ (চতুর্থ ব্যাচ) আরজেএসসি-এর সহায়তায় বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) জানুয়ারি, ২০২৭ মাসের প্রথম সপ্তাহে বিএফটিআই’র একাডেমিক ব্লক, টিসিবি ভবন (৬ষ্ঠ তলা), ১, কারওয়ান বাজার, ঢাকায় আয়োজন করতে যাচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয়, আরজেএসসি, বিএসইসি, বিএফটিআই, আইসিএবি, আইসিএসবি’র প্রশিক্ষক এবং স্বনামধন্য শিক্ষাবিদরা এই প্রশিক্ষণ কোর্সের সেশন পরিচালনা করবেন। প্রশিক্ষণটি ব্যবহারিক ও ইন্টারেক্টিভ এবং উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে।